আমার এই সাইটটিতে আপনাদের স্বাগতম। এটা একটা ইসলামিক সাইট। টাইপিং সংশোধনে যোগাযোগ :- 01747031921.01612031921
Thursday, April 16, 2015
→ একটি ছোট গল্প ও আমাদের শিক্ষনীয় বিষয় ←
একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায় পড়ে গেল। গাধাটা করুন সুরে কেদে কৃষকের দৃষ্টি কাড়তে লাগলো। কৃষক ভাবলো গাধাটা যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, কাজেই একে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার মাঝেই কবর দিয়ে ফেললে ল্যাটা চুকে যায়। কাজেই কৃষক শাবল দিয়ে মাটি ফেলতে লাগলো গাধাটার উপর। প্রথমে গাধা ঘঠনা আচ করতে পেরে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো কিন্তু কিছক্ষন পর সব শান্ত হয়ে গেল। কৃষক এই নীরবতার কারন উদঘাটন করতে গিয়ে কুয়ার ভিতর উকি দিয়ে অবাক হয়ে গেলো। প্রতিবার যেই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে, সে তা পিঠ ঝাড়া দিয়ে ফেলে সেই মাটিতে ধাপ বানিয়ে একধাপ একধাপ করে বেশ খানিকটা উপরে উঠে আসছিলো। এটা দেখে কৃষক আরো মাটি ফেললো, এবং পরিশেষে গাধাটা কুয়া থেকে বেড়িয়ে আসলো।......... নীতি কথা : জীবন আপনার উপর শাবল ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক। আপনাত কাজ হচ্ছে সেই চাপা দেয়ার মাটিকেই কাজে লাগিয়ে উপরে উঠা। প্রতিটি সমস্যাই আসলে সমাধানের একটি করে ধাপ। যদি আপনি তা কাজে লাগানোর মত ইতিবাচক হয়ে থাকেন। যে কোন গভীর কুয়া থেকে মুক্তি লাভ সম্ভব, যদি না আপনি হাল ছেড়ে দেন। জীবনে সুখী হওয়ার ৫টি সহজ নিয়ম, 1. অন্তর থেকে সকল ঘৃনা দুর করে সবাইকে ক্ষমা করে দিন। 2. মনকে দুশ্চিন্তা মুক্ত রাখা, বেশির ভাগ টেনশনের বিষয় গুলো বাস্তবে আসে না। 3. সাধারন ভাবে জীবন যাপন করা, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। 4. নেয়ার চেয়ে বেশি দেয়া। 5. মানুষ থেকে কম কিন্তু সৃষ্টার কাছে বেশি কামনা করা।
Subscribe to:
Post Comments (Atom)
That's great...
ReplyDelete