সব কাজের পিছনে না লেগে একটি কাজকেই প্রাধান্য দিন, কাজটিও সহজ হবে, আর সফল তো হবে নিশ্চয়। মহাজ্ঞানীরা সব কাজ একসাথে করে না বরং একটিতে সফল হলে তার পর অন্য কাজে নিয়োজিত করে নিজেকে। কোন কাজকে ছোট করে দেখবেন না, আর সময়ের মুল্য দিন। ভাগ্য কেউ পালটে দিতে পারে না যদি না সে নিজে নিজের ভাগ্য বদলাতে পরিশ্রম করে। পরিশ্রম করে দুটাকা রোজকার করলেও এটা গৌরবের অন্যের হাজার টাকা দানের চেয়ে। নিজের আত্মবিশ্বাস কে কাজে লাগান, পারবেন না বলে থেমে থাকবেন না, বরং পারবেন বলেই এগিয়ে যান, তখন আপনার আত্মবিশ্বাসের বলেই বিজয় হবেন। কাউকে হেয় করার চেষ্টা করবেন না, তাহলে কোন একসময় নিষচয় আসবে সমাজ আপনাকে হেয় করবে। ভালো কাজে ছোটদের উৎসাহ দিন, তখন দেখবেন আপনার ভালো কাজে অন্যরা প্রশংসা করছে।
বাবর চৌধুরী