আমার এই সাইটটিতে আপনাদের স্বাগতম। এটা একটা ইসলামিক সাইট। টাইপিং সংশোধনে যোগাযোগ :- 01747031921.01612031921
Friday, April 17, 2015
→ মুসা (আঃ) এর লজ্জাশীলতা ←
হযরত আবু হোরায়রা ( রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন মুসা (আঃ) ছিলেন খুব লজ্জাশীল ও পর্দান শীল ব্যাক্তি। তার লজ্জাশীলতার কারনে তার দেহের কোন অংশ দেখা যেতনা। ফলে বনী ইসরাইলের লোকেরা তাইএ যা কষ্ট দেয়ার দিল। তারা বলল তার চামরায় কোন দোষ ত্রুটি থাকার কারনে তিনি এ পর্দা করেছেন। তার চামরায় কুষ্ঠরোগ বা তার মহামারিতে হারনিয়া রয়েছে কিংবা সে আক্রান্ত। অন্যদিকে আল্লাহ তায়ালা চান যে, তারা মুসা (আঃ) কে যা বলেছে তা থেকে তাকে মুক্ত করবেন। অতঃপর তিনি একাকি ( গোসলের জন্য) নির্জন এ গেলেন। অতঃপর তিনি তার কাপড় একটা পাথরের উপর রেখে গোসল করতে লাগলেন। অতঃপর তিনি গোসল ষেষ করে কাপড় নেয়ার জন্য পাথরের নিকট আসলেন। আর পাথর কাপড় নিয়ে দুরে সরতে লাগলো। অতঃপর তিনি লাঠি নিয়ে পাথর খুজতে লাগলেন এবং বলতে লাগলেন হে পাথর, আমার কাপড় হে পাথর, আমার কাপড়। অবশেষে বনী ইসরাইলের একটি দলের সামনে গিয়ে থামলো। ফলে তারা বস্ত্রহীন অবস্থায় দেখলো যে, আল্লাহ তায়ালা তাঁকে কতই না সুন্দর করে সৃষ্টি করেছেন। আর তিনি তাকে তাদের কথিত দোষ থেকে মক্তি করলেন। তারা বলল আল্লাহর কসম মুসা (আঃ) এর কোন রোগ ব্যাধি নেই। পাথর দাড়ালো। মুসা (আঃ) তার কাপড় পরিধান করলেন এবং পাথর কে তার লাঠি দিয়ে খুব প্রহার করলেন। আল্লাহর কসম তার আঘাতে পাথরে তিন চার বা পাচঁ টি চিহ্ন ছিল। আর এটাই প্রমান বহন করে আল্লাহর বানী, হে মুমিনগন যারা মুসাকে কষ্ট দিয়েছে,তোমরা তাদের ন্যায় হয়না। অতঃপর আল্লাহ তাকে তাদের কথিত অপবাদ থেকে মুক্ত করলেন, আর তিনি ছিলেন আল্লাহর নিকট মর্যাদাবান। ( বুখারী হা/২৭৮, ৩৪০৪, তিরমিযি হা/ ৩২২১, মিশকাত হা/ ৫৭০৯)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment